| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৩:০২:৫২:অপরাহ্ন  |  ১১১৭৩৪৩ বার পঠিত
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বীরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত বীরু মোল্লা ছিলেন কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা পারিবারিক বিরোধকৃত জমি থেকে মাটি কাটতে শুরু করেন। এই বিষয়ে কথা বলার জন্য বুধবার সকালে বীরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। কথা কাটাকাটির এক পর্যায়ে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়।

পরে জহুরুল মোল্লা ও তার ছেলে প্রথমে ফাঁকা গুলি করে তাদের বাড়ি থেকে চলে যেতে বলে। বীরু মোল্লা সেখানে না গেলে তারা লক্ষ্য করে আবারও গুলি ছোঁড়ে এবং বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান,পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়েছিল। কিন্তু বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারসহ এলাকাবাসী গভীরভাবে স্তম্ভিত। পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে হত্যার কারণ ও অপরাধীদের সনাক্ত করতে তদন্ত শুরু করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪