| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুরগির রসুন খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ায় ভাইয়ের হাতে ভাই খুন, আটক ২

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৩:৩৭:২৫:অপরাহ্ন  |  ১০৯৭১৩৬ বার পঠিত
মুরগির রসুন খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ায় ভাইয়ের হাতে ভাই খুন, আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলায় রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মারামারির সময় বল্লমের আঘাতে হাফিজুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল তিনটার সময় সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম একই গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুরে নিহতের চাচাতো ভাই মহিরের রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে হাফিজুল ও মহিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ধস্তাধস্তির একপর্যায়ে মহির বল্লম দিয়ে পেছন থেকে হাফিজুলের পিঠে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, নিহত যুবকের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পারিবারিক কলহের কারণেই এমন হত্যাকাণ্ড ঘটেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪