| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে ট্রাকের ধাক্কায় এক ভটভটি চালক নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৩:৪২:৫৮:অপরাহ্ন  |  ১১০৩৮৬৯ বার পঠিত
জামালপুরে ট্রাকের ধাক্কায় এক ভটভটি চালক নিহত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক ভটভটি গাড়ির হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সানন্দবাড়ীগামী ইটবোঝাই একটি ভটভটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মালবাহী একটি ট্রাক পেছন দিক থেকে ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটির হেলপার আব্দুল কুদ্দুস ছিটকে পড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুল কুদ্দুস জেলার ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের মোজাআটা গ্রামের মইনদ্দীনের ছেলে বলে জানা গেছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪