| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘রাজাকার’ অভিনয় নিয়ে বিতর্ক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৪:০৬:২১:অপরাহ্ন  |  ১১৩৫৮৯৬ বার পঠিত
লক্ষ্মীপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘রাজাকার’ অভিনয় নিয়ে বিতর্ক

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নামে একটি নাটক মঞ্চস্থ করে শিক্ষার্থীরা। এসময় উপস্থিত জামায়াতের নেতাদের বাধায় কলেজ শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। জামায়াত নেতাদের অভিযোগ- নাটকে পাঞ্জাবি ও টুপি পরে ‘রাজাকারদের’ চরিত্রে অভিনয় করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। 

মঙ্গলবার সকালে আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজের পর ওই নাটক মঞ্চস্থ হয়, যেখানে ১২–১৫ জন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা ও রাজাকারদের চরিত্রে অভিনয় করছিল। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুর রহিম ও পৌর আমির আবুল খায়ের মঞ্চে উঠে অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে আপত্তির কারণ ব্যাখ্যা জানতে চান এবং তর্ক-বিতর্ক শুরু হয়; তখন সেখানে ইউএনও, থানার ওসি, মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 বাকবিতণ্ডার একপর্যায়ে কলেজের শতাধিক শিক্ষার্থী শহীদ মিনার চত্বরে গিয়ে “রাজাকারের আস্তানা বাংলাদেশে হবে না”, “এই কলেজে হবে না” ইত্যাদি স্লোগান দিয়ে জামায়াত নেতাদের হস্তক্ষেপের প্রতিবাদ জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে বলে জানান অধ্যক্ষ আশরাফ উদ্দিন। আবদুর রহিমও বলেন, পাঞ্জাবি–টুপি ব্যবহারকে তিনি ধর্মীয় অবমাননা মনে করায় প্রতিবাদ করেছিলেন, কিন্তু আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪