| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রচারে সব টিভিতে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৪:২৯:৪৫:অপরাহ্ন  |  ৩৪৫০৩১ বার পঠিত
প্রচারে সব টিভিতে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনাটি পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অনুকূল নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারের মাধ্যমে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনি পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো কিংবা নির্বাচনি সংলাপ সম্প্রচারের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি সমান সুযোগ প্রদানের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫-এর বিধি ২৫ অনুযায়ী, গণমাধ্যমে আয়োজিত নির্বাচনি সংলাপে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি অংশ নিতে পারবেন। তবে কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য দেওয়া যাবে না।

এ বিষয়ে সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে নির্বাচনি সংলাপ বা অন্যান্য অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সব প্রার্থী যেন সমান সুযোগ পান এবং কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে এমন বক্তব্য বা কটূক্তি প্রচার না হয়—সে বিষয়ে সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪