| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি ছুঁড়েছিল পুলিশ: কুষ্টিয়া পুলিশ সুপার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৬:৫৮:০১:অপরাহ্ন  |  ১১২২২৬৬ বার পঠিত
মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি ছুঁড়েছিল পুলিশ: কুষ্টিয়া পুলিশ সুপার

কুষ্টিয়া প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি পুলিশের বন্দুক থেকে নিক্ষিপ্ত হয়েছিল। প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশ গড়ার মুক্তিসংগ্রামে বিশেষ অবদান রাখে আমাদের পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলায় বসবাসরত ৪০ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশের প্রতি প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জসীম উদ্দিন বলেন, “মহান মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি পুলিশের বন্দুক থেকে নিক্ষিপ্ত হয়েছিল। প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশ গড়ার মুক্তিসংগ্রামে বিশেষ অবদান রাখে আমাদের পুলিশ।” তিনি আরও বলেন, “বাংলাদেশ পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের এই গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।”

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার, ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ইন সার্ভিস কুষ্টিয়া বদরুজ্জামান জিল্লু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ, সার্কেল অফিসারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪