| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৭:৪৮:০০:অপরাহ্ন  |  ১১২৩২২৩ বার পঠিত
উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো সুপার হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা, অতিরিক্ত উপপরিচালক মো. আনোয়ার শাহাদাত ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন সুমী।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪