সিনিয়র রিপোর্টার: রাজধানীর পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় লাগা আগুন ১১ ইউনিটের চেষ্টায় বিকেল ৪টায় নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত একটি প্লাস্টিক কারখানায় হলেও তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বাড়ি ও কারখানায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে রাজধানীর পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। মোট ১১টি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যে প্লাস্টিক কারখানা থেকে আগুনের সূত্রপাত সেটি একটি টিনের ভবন। আশপাশেও একাধিক টিনের ছোট ছোট কারখানা আছে। বিল্ডিংও রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি