| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাহাড়পুরে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৮:২৯:০২:অপরাহ্ন  |  ৩৮৫৬৪৯ বার পঠিত
পাহাড়পুরে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: বিশ্ব ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণাধীন সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১২টায় ক্ষতিগ্রস্ত কৃষক ও তাঁদের পরিবারবর্গের আয়োজনে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় স্থানীয় কৃষক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আজমর হোসেন, মামুনুর রশীদ, শামীম হোসেন, আনিছুর রহমান, লিটন হোসেন, বিউটি আক্তার, মিনা বেগম ও শিল্পী আক্তার প্রমুখ।

এতে সড়ক নির্মাণে জমি হারানো দুই শতাধিক কৃষক, কৃষাণী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। মানববন্ধন থেকে দ্রুত ক্ষতিপূরণ প্রদান না করা হলে সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার দাবি জানান তারা। একই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪