| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংক্ষিপ্ত সমাবেশ শেষে সড়ক ছাড়ল ‘জুলাই ঐক্য’

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৮:৩০:২৪:অপরাহ্ন  |  ১১২১০২৩ বার পঠিত
সংক্ষিপ্ত সমাবেশ শেষে সড়ক ছাড়ল ‘জুলাই ঐক্য’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ‘মার্চ টু ইন্ডিয়ান দূতাবাস’ কর্মসূচির অংশ হিসেবে মধ্যবাড্ডা সড়কে অবস্থান নেওয়া চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’-এর নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ শেষে সড়ক ছেড়ে দিলে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে আন্দোলনকারীরা সরে গেলে মধ্যবাড্ডা সড়কে প্রায় এক ঘণ্টা ধরে বন্ধ থাকা যান চলাচল পুনরায় শুরু হয়। এর আগে কর্মসূচির কারণে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে রামপুরা ব্রিজ এলাকা থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেন ‘জুলাই ঐক্য’-এর নেতাকর্মীরা। তবে পথে হোসেন মার্কেটের বিপরীত পাশে পুলিশের ব্যারিকেডের মুখে পড়লে তারা আর সামনে অগ্রসর হতে পারেননি।

এ সময় কয়েকজন আন্দোলনকারী সড়কে বসে পড়েন এবং সেখানেই শান্তিপূর্ণভাবে সংক্ষিপ্ত সমাবেশ করেন। ব্যারিকেডের ওপর দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে ‘জুলাই ঐক্য’-এর নেতারা সীমান্তে হত্যা বন্ধ, বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র রোধ এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরানোর দাবি জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪