চট্টগ্রাম প্রতিনিধি : সেবা, ভালোবাসা, শিক্ষা ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা মানবিক সংগঠন সেবাপ্রিয় ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়াস্থ আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিজয় বড়ুয়ার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও অর্থ সম্পাদক শতাব্দী বড়ুয়ার সঞ্চালনায় সেবাপ্রিয় ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে অর্ধশতাধিক অসহায় বয়স্ক মানুষের জন্য মধ্যাহ্নভোজ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এবং ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য বাবু জয় বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা বাবু প্রিয়জন বড়ুয়া, আমেনা বশর পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব সামছুল আলম এবং রিদোয়ান হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অন্তর ত্রিপুরা, সহ-অর্থ সম্পাদক রাবিয়া সুলতানা নুসরাত, সহ-প্রচার সম্পাদক শারমিন শিমু, প্রান্ত, চন্দন, মিতা, রিতা, টুম্পা, সন্তোষ, অপু, জিহানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনের সব সদস্যের অক্লান্ত পরিশ্রম ও মানবিক চিন্তাধারার ফলেই স্বল্প সময়ের মধ্যে সেবাপ্রিয় ফাউন্ডেশন ব্যাপক সুনাম ও পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
রিপোর্টার্স২৪/এসএন