| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মামলা আছে কি না, তা বিবেচ্য নয়, দেখামাত্রই আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ২০:০২:৫৯:অপরাহ্ন  |  ১০৮৮৭৮৩ বার পঠিত
মামলা আছে কি না, তা বিবেচ্য নয়, দেখামাত্রই আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাসী, তাদের দেখামাত্র গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে এক অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির সমর্থকদের প্রশ্নের জবাবে তিনি এই নির্দেশ দেন।

সেখানে হাদির একজন সমর্থক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে তাদের বিষয়ে তথ্য দিলেও পুলিশ তাদের ধরে না। পুলিশ বলে, তাদের নামে কোনো মামলা নেই।

এর উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা আছে কি না, তা বিবেচ্য নয়, তাদের দেখামাত্রই গ্রেপ্তার করা হবে।

এ সময় তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, যদি আওয়ামী সন্ত্রাসীদের ধরা না হয়, তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪