| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি তারেক রহমান :পররাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ২১:৩২:১০:অপরাহ্ন  |  ১০৯১৬১৩ বার পঠিত
ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি তারেক রহমান :পররাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

কূটনৈতিক প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে ইতমধ্যেই তিনি নিজে এবং দলের পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন। তবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পর্যন্ত তিনি সরকারের কাছে ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি।

এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “গতকাল (মঙ্গলবার) রাত পর্যন্ত তিনি ট্রাভেল পাস চাননি।”

তারেক রহমান ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হন এবং ১৮ মাস কারাগারে থাকেন। এরপর ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পান। মুক্তির পর ১১ সেপ্টেম্বর তিনি পরিবারের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং তারপর থেকে সেখানেই অবস্থান করছেন।

মঙ্গলবার যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই দেশে ফেরার তারিখ নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তাকে বরণ ও স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪