| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ২২:১৪:২০:অপরাহ্ন  |  ১১১৪৬৪৭ বার পঠিত
অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

শেরপুর প্রতিনিধি: বুধবার শেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় ৪ টি ইটভাটাকে ১৪০০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ-সময় অবৈধ ইটভাটায় কাঁচা ইট বিনষ্টসহ ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়।

সরকারের আইন অমান্য করে অবৈধ ইটভাটার যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪