| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহান বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ায় মামলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ২২:৪৩:৫২:অপরাহ্ন  |  ১১০৩৭০৭ বার পঠিত
মহান বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ায় মামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

চট্টগ্রাম ব্যুরো: মহান বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে স্রদ্ধাঞ্জলি দেওয়ায় চট্টগ্রাম জেলার  পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

এঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছাত্রলীগ কর্মী সৌরভ মুখার্জিকে(২৫)। তিনি উপজেলার কেলিশহর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অলক মুখার্জির পুত্র। বুধবার ভোরে তাকে কেলিশহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, ১৬ ডিসেম্বর ভোরে পটিয়া উপজেলার গৈড়লার টেক এলাকায় শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

জানা গেছে, ২০২৪ সালে দেশের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। নিষিদ্ধ করার পরও ১৬ ডিসেম্বর ভোরে স্মৃতিস্তম্ভে ফুল দেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় পটিয়া থানায় ৩৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১১। এতে এজাহারনামী ১৪ জন এবং অজ্ঞাত ২০-২৫ জন উল্লেখ রয়েছে।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে  অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪