| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ০১:০৭:৩২:পূর্বাহ্ন  |  ১১১১৯৮৩ বার পঠিত
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

সাভার প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইশা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোলা সদর উপজেলার বাসিন্দা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাইশা পরীক্ষার ছুটিতে খালার সঙ্গে আশুলিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে বাসার সামনে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪