| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাইকোর্টের জামিনে সরকারের হাত নেই: আইন উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ০১:২০:২২:পূর্বাহ্ন  |  ১১১৪৯৪৭ বার পঠিত
হাইকোর্টের জামিনে সরকারের হাত নেই: আইন উপদেষ্টা

রিপোর্টার্স২৪ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক ছিল না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ফয়সাল করিম মাসুদকে গত বছর র‍্যাব গ্রেপ্তার করলেও পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। তবে হাইকোর্ট একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান হওয়ায় সেখানে দেওয়া জামিনে আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ বা সম্পৃক্ততা নেই।

ড. আসিফ নজরুল আরও বলেন, অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাধারণত সহজ নয়। অনেক ক্ষেত্রে প্রভাবশালী আইনজীবীদের ভূমিকার কারণেই এ ধরনের জামিন হয় বলে অভিযোগ রয়েছে। তিনি অতীতে উচ্চ আদালতে অস্বাভাবিক হারে জামিন দেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছিলেন বলে উল্লেখ করেন।

আইন উপদেষ্টা বলেন, গুরুতর অপরাধে জড়িত, চিহ্নিত সন্ত্রাসী বা জামিন পেলে পুনরায় অপরাধে জড়ানোর আশঙ্কা রয়েছে—এমন ব্যক্তিদের জামিন দেওয়া অস্বাভাবিক ও অসংগত। এ বিষয়ে তিনি প্রধান বিচারপতির কাছেও উদ্বেগ জানিয়েছেন।

শেষে তিনি জামিন বাণিজ্যে জড়িতদের সতর্ক করে বলেন, বিচারিক বিবেচনার বাইরে গিয়ে দেওয়া জামিন সমাজ ও মানুষের জীবনের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪