| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ০৯:৩৬:৫৫:পূর্বাহ্ন  |  ৩৯৫১৪৭ বার পঠিত
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেট মহানগরীর ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা প্রশাখা কর্তনের জন্য বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না বলে জানায় কর্তৃপক্ষ।

বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, কাজ শেষ হলে উপরে উল্লেখিত এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪