| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আনুষ্ঠানিক অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১১:২৮:৪৯:পূর্বাহ্ন  |  ১১০১৫০১ বার পঠিত
কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আনুষ্ঠানিক অভিযোগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৪ সালের ২৪ জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। 

অন্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এই সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। গত ৮ ডিসেম্বর এ তথ্য জানানো হয়।  


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪