রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর হাজারীবাগে নারী হোস্টেল থেকে ধানমন্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয় নিশ্চিত করেন হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান জানান, সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলা রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে। তার বাবার নাম মো. জাকির হোসেন। তিনি বলেন, যতটুকু শুনেছি মৃতা জান্নাত আরা এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী। হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্তসাপেক্ষে আসল ঘটনা বের হবে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেন। তিনি জানান, সে এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিলো।
প্রাথমিকভাবে পুলিশ বলছে, রুমী আত্মহত্যা করেছে। পারিবারিকভাবে মানসিক চাপে থাকার কথা জানান পুলিশ।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের শুরু থেকেই মাঠে ছিলেন এই নেত্রী। ধানমণ্ডি ৩২ ভাঙ্গার সময় এই নেত্রীর সরব উপস্থিতি মিডিয়ার নজর কাড়ে।
রিপোর্টার্স২৪/এসএন