| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা স্বরাষ্ট্র উপদেষ্টার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১৬:২৪:২৪:অপরাহ্ন  |  ১১০৬৬৪৫ বার পঠিত
ওসমান হাদির সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা স্বরাষ্ট্র উপদেষ্টার

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবেগঘন কণ্ঠে হাদির জন্য সম্মিলিত দোয়ার আহ্বান জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সবাই ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করবেন। সবাই মিলে দোয়া করলে ইনশাআল্লাহ হাদি ফিরে আসবেন। এই মুহূর্তে তার জন্য দোয়া সবচেয়ে জরুরি।

তিনি আরও বলেন, আসন্ন জুমার নামাজে বিশেষভাবে হাদির জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছেন তিনি। একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদেরও নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত রিকশায় চলাচলের সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি।

গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও সহানুভূতির আবহ তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে তার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪