| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় ১৮ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১৬:৫১:৩৯:অপরাহ্ন  |  ১১০৬৩৮৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় ১৮ জন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের ধরতে এই অভিযান জোরদার করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, গত তিন দিনে শুধু সদর থানার আওতায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নামে বিশেষ অভিযানে এক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন জানান, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলাসহ মোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪