| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১৭:৩২:১৭:অপরাহ্ন  |  ৩৮৯৮৬৬ বার পঠিত
তারাকান্দায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

তারাকান্দা প্রতিনিধি : উপজেলার ময়মনসিংহ–শেরপুর সড়কের বটতলা নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান আকন্দ (৪৫)। তিনি তারাকান্দা উপজেলার ১ নম্বর তারাকান্দা ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা আ. মতিন আকন্দ মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরগামী শামীম এন্টারপ্রাইজ লিমিটেডের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

তারাকান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহের উদ্দিন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪