| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে মুখরিত ডিসি চত্বর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১৭:৫৩:৫১:অপরাহ্ন  |  ১১১১৫১০ বার পঠিত
আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে মুখরিত ডিসি চত্বর

নরসিংদী প্রতিনিধি : আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। ২০০০ সালের ২ নভেম্বর জাতিসংঘের ৫৫তম অধিবেশনে ১৮ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালনের প্রস্তাব মেক্সিকো উত্থাপন করে, যা বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশ সমর্থন করে। পরবর্তীতে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।

অভিবাসীরা দেশের গর্ব। বর্তমানে প্রায় এক কোটিরও বেশি বাংলাদেশি শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তারা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি পরিবার-পরিজনের জীবিকা ও সামাজিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে তারা গর্বিত অংশীদার।

২০২৫ সালের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য:
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়ব স্বদেশ”

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দীর্ঘদিন ধরে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিতকরণে সরকারের সঙ্গে যৌথভাবে নানা কর্মসূচি পরিচালনা করে আসছে। এ বছরও জাতীয় পর্যায়সহ বিভিন্ন জেলায় দিবসটি উদযাপন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে র‍্যালি, পুথিপাঠ, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, স্টল প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসাইন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ইঞ্জি. মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুঁইয়া, টিটিসির প্রিন্সিপাল, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক একেএম দাউদুল হক এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসন, টিটিসির শিক্ষক ও শিক্ষার্থী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মী, ব্র্যাক জেলা প্রতিনিধি, ব্র্যাক কর্মীগণ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্বেচ্ছাসেবক, মাইগ্রেশন ফোরামের সদস্য, বিদেশ ফেরত অভিবাসী, সম্ভাব্য বিদেশগামী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় জনগণ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪