চট্টগ্রাম প্রতিনিধি : বোয়ালখালী উপজেলায় একটি দোতলা মাটির ঘরের ছাদ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠ বিনোদ বরণ চক্রবর্তীর বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা গেছে, দোতলা মাটির ঘরের চালের নিচে দেয়ালে সাপটি অবস্থান করছিল। পরিবারের সদস্যরা সাপটি দেখতে পান। খবর পেয়ে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমির হোসাইন শাওন সাপটি উদ্ধার করেন।
শাওন বলেন, চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মাজহারুল ইসলামের নির্দেশনায় সাপটি উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ২০ কেজি এবং দৈর্ঘ্য আনুমানিক ১০ ফুট। সাপটির লেজে জখম রয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা শেষে সাপটিকে বনে অবমুক্ত করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন