| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামগঞ্জে ইসলামী আন্দোলন ও বিএনপির সংঘর্ষে আহত ৫

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১২:০৪:২২:অপরাহ্ন  |  ১৮০৮৮১৮ বার পঠিত
রামগঞ্জে ইসলামী আন্দোলন ও বিএনপির সংঘর্ষে আহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বেসরকারি টিভি চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠানে একজন সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীকে প্রশ্ন করাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে স্টার নিউজের একটি প্রোগ্রাম চলছিল। এ সময় এক সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীকে প্রশ্ন করলে ইসলামী আন্দোলনের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ নিয়ে বিএনপি ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। তবে এ বিষয়ে প্রার্থীরা কেউই কথা বলতে রাজি হননি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪