| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১৮:১০:২৪:অপরাহ্ন  |  ১০৯৬২৪৩ বার পঠিত
চরভদ্রাসনে জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ মূল প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। অভিবাসী কর্মি উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) নামক এনজিও প্রতিষ্ঠানের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ দিবসের আয়োজন করেন। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা করেন। 

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। ওকাপ এনজিও প্রতিষ্ঠানের ফিল্ড সুপারভাইজার রেজাউলি করিম এর সাগত  বক্তব্যের মধ্য দিয়ে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ এর উপজেলা শাখা ব্যাবস্থাপক মনিরুল ইসলাম,  বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও বিদেশ ফেরত গৃহিনী রওশনারা বেগম প্রমূখ।

সভায় বক্তারা বলেন দেখে বুঝে যাচাই করে বিদেশে যাব। চুক্তিপত্র আগে দেখে নেব। বুঝে নিতে যদি না করি অবহেলা বিদেশে গিয়ে পোহাতে হবে না কোন ঝামেলা। দালাল হতে সাবধান হব আইন-কানুন মেনে চলবো। বৈধ পথে পাঠাবো টাকা  গৌরবে হব রেমিটেন্স যোদ্ধা। হুন্ডির মাধ্যমে দেব না টাকা কালো বাজারি কে বানাবো না রাজা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪