| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতির অভিযোগে বাতিল হওয়া ৬৭৩ জনকে নিয়োগ দিল সরকার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১৯:১৩:১১:অপরাহ্ন  |  ১০৮২৫১৩ বার পঠিত
দুর্নীতির অভিযোগে বাতিল হওয়া ৬৭৩ জনকে নিয়োগ দিল সরকার

স্টাফ রিপোর্টার: প্রায় দেড় যুগ আগে ২৭তম বিসিএস পরীক্ষার নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এই গেজেট প্রকাশ করা হয়।

এরমধ্যে প্রশাসন ক্যাডারের ৯০ জন, পুলিশ ক্যাডারের ৭০ জন, অডিট ক্যাডারের ৫ জন, আনসার ক্যাডারের একজন, কর ক্যাডারের একজন, সমবায় ক্যাডারের ৫ জন, খাদ্য ক্যাডারের ২ জন প্রমুখ।

২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণ করে।

প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাই কোর্ট ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারীরা গত ফেব্রুয়ারিতে আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

পরে আপিল বিভাগ এই বিসিএস পরীক্ষার নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। এরমধ্য থেকে ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে আজ গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪