| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে ফ্লাইওভার থেকে ৪ ককটেল নিক্ষেপ, নারী আহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১৯:১৩:৪৪:অপরাহ্ন  |  ৩৫১৫৮০ বার পঠিত
রাজধানীতে ফ্লাইওভার থেকে ৪ ককটেল নিক্ষেপ, নারী আহত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর শান্তিনগর ও মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী নারী আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা দিকে শান্তিনগর ক্রসিং পূর্ব সিগন্যালে ফ্লাইওভার থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়।

এতে এক নারী কপালে আঘাতপ্রাপ্ত হন। আহত নারীকে ট্রাফিক পুলিশ দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ আহত হননি।

এদিকে বিকেল ৫টার দিকে মগবাজার ফ্লাইওভার থেকে রেইনবো ক্রসিং এলাকায় একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ বিস্ফোরণেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪