| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ২০:০৩:২৮:অপরাহ্ন  |  ১০৮৬৫২৭ বার পঠিত
বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সাগরে মাছ ধরতে যাওয়া ৯ জেলেকে আটক করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ  থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম।

আটক জেলেরা হলেন,মনজুর আলম (২৮), মো. আব্দুল্লাহ (২৬), মো. আনোয়ার (২৭), ওমর ফারুক (১৭), জাফর আলম (১৬), কবির আহমেদ (৫৫), মো. রাসেল (২৬), জসিম আহমেদ (১৮) ও মো. ইব্রাহিম (২১)। তারা টেকনাফের শাহপরীর দ্বীপ ডাঙরপাড়ার বাসিন্দা।

মো. বেলাল নামের স্থানীয় এক জেলে জানান, আটক জেলেরা শাহপরীর দ্বীপের ডাঙরপাড়া এলাকার বাসিন্দা।টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরছিলেন ; এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে করে জেলেদের ধাওয়া দেয় ও তাদের মধ্যে ৯ জনকে আটক করে। আটক জেলেরা ইঞ্জিনচালিত দুটি মাছ ধরার নৌকা নিয়ে গেছে।

তিনি আরও জানান, সাগরে মাছ ধরার সময় অনেক সময় কোনটি মিয়ানমারের জলসীমা আর কোনটি বাংলাদেশের জলসীমা তা না জেনে জেলেরা অনেক সময় মিয়ানমার জলসীমায় চলে যায়।

ইউএনও মো. ইনামুল হাফিজ নাদিম জানান, সাগর থেকে ৯ জন জেলেকে আরাকান আর্মি নিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ঘটনাটি সার্বিকভাবে মনিটরিং করা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪