| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ২৩:১৬:৩৫:অপরাহ্ন  |  ১০৯৯৩৯২ বার পঠিত
খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে একজন সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম ইমদাদুল হক মিলন (৪৫)। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস (৩০) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন ইমদাদুল হক মিলন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবর্ষণের সময় দেবাশীষ বিশ্বাসও আহত হন।

গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত দেবাশীষ বিশ্বাসকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

নিহত ইমদাদুল হক মিলন খুলনা থেকে প্রকাশিত দৈনিক বর্তমান সময় পত্রিকার সাংবাদিক ছিলেন। পাশাপাশি তিনি শলুয়া প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পর খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজেসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪