| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০১:০৭:১৫:পূর্বাহ্ন  |  ১০৮৩৬৩২ বার পঠিত
প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিনিয়র রিপোর্টার: রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে একদল বিক্ষোভকারী এই হামলা চালায়।

জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগ থেকে একটি মিছিল কাওরান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

একপর্যায়ে বিক্ষোভকারীরা লাঠিসোঁটা নিয়ে কার্যালয়ে ভাঙচুর চালায়। এতে ভবনের অধিকাংশ জানালার কাচ ভেঙে যায়। রাত ১২টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ কার্যালয়ের ভেতরে ঢুকে টেবিল-চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।

প্রথম আলোর এক সাংবাদিক জানান, হামলার পর কার্যালয়ের ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী ও কর্মকর্তা আটকা পড়ে আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় বিক্ষোভকারীদের ‘ইনকিলাব ইনকিলাব’, ‘নারায়ে তাকবীর’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪