| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম আলোর পর ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ,উত্তপ্ত পরিস্থিতি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০১:১৮:৩৬:পূর্বাহ্ন  |  ৩৫০২৬২ বার পঠিত
প্রথম আলোর পর ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ,উত্তপ্ত পরিস্থিতি

সিনিয়র রিপোর্টার: রাজধানীর কারওয়ানবাজারে ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার একপর্যায়ে ভবনে অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে প্রথমে প্রথম আলোর কার্যালয়ে হামলা শুরু হয়; পরে ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালানো হয়।

জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল লোক পত্রিকাগুলোর কার্যালয়ের সামনে জড়ো হয়ে হামলা শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্য দেখা যায়। প্রথম আলোর কার্যালয়ের সামনের সড়কেও আগুন জ্বালাতে দেখা গেছে।

এদিকে, দুটি কার্যালয়ের ভেতরে কয়েকজন কর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪