| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির মৃত্যুতে চট্টগ্রামে উত্তপ্ত পরিস্থিতি, নওফেলের বাড়িতে অগ্নিসংযোগ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০১:৪৭:২৮:পূর্বাহ্ন  |  ১১০৪১২৩ বার পঠিত
হাদির মৃত্যুতে চট্টগ্রামে উত্তপ্ত পরিস্থিতি, নওফেলের বাড়িতে অগ্নিসংযোগ

সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে আন্দোলন তীব্র হয়ে ওঠে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে ছাত্র-জনতার মিছিল নওফেলের চশমা হিলের বাসভবনে পৌঁছে। বিক্ষুব্ধ জনতা প্রথমে একটি মোটরসাইকেলে আগুন দেন এবং পরে বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে নগরীর ২নং গেটে জনতা জড়ো হয়ে প্রতিবাদ মিছিল শুরু করে। আন্দোলনকারীরা দাবি করেন, হাদির মৃত্যুর বিষয়ে এখনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি এবং দ্রুত তদন্ত না হলে আন্দোলন আরও জোরদার হবে।

নগরীর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। হাদির মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরে ঘটে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪