| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০২:১০:৪৩:পূর্বাহ্ন  |  ১০৯৩২৮৪ বার পঠিত
ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার:  ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালিয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে এই বিক্ষোভের সময় জনতা বাড়ির আশপাশে আগুন জ্বালিয়ে এবং বাড়ির কিছু অংশে ভাঙচুর চালায়। বিক্ষুব্ধরা নানা স্লোগান দেন, যার মধ্যে রয়েছে:“আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” “হাদির রক্ত বৃথা যেতে দেবো না” “লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে”

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের শুরুতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষুব্ধরা যান চলাচল বন্ধ করে। এরপর রামপুরা, মিরপুর ও কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ সৃষ্টি করে তারা। রাত ১২টার দিকে কারওয়ান বাজারের প্রথম আলো অফিসে ভাঙচুর ও নথিপত্রে অগ্নিসংযোগ ঘটায়। পরে ডেইলি স্টার কার্যালয় ভাঙচুর ও  গ্নিসংযোগ  করে ,তবে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল বের করে জাতীয় ছাত্রশক্তি। তারা স্লোগান দেন:“দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা”“ভারতীয় আগ্রাসন, রুখে দাও, রুখে দাও”“এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে”

শরিফ ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করে হামলাকারীরা। গুলি হাদির মাথায় লাগে। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং রাতেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে হাদির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪