| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেইলি স্টার ভবনে আগুন, সাংবাদিকদের উদ্ধার অভিযান চলছে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০২:১৪:২৩:পূর্বাহ্ন  |  ১০৮৪২৫৬ বার পঠিত
ডেইলি স্টার ভবনে আগুন, সাংবাদিকদের উদ্ধার অভিযান চলছে

সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ কিছু ব্যক্তি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে আগুন দেন। বৃহস্পতিবার রাতে প্রথমে প্রথম আলো, পরে ডেইলি স্টার ভবনে আগুন লাগে।

ডেইলি স্টার ভবনে অনেক সংবাদকর্মী আটকা পড়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী কাজ করছে। আটকা পড়া সাংবাদিক জাইমা ইসলাম ফেসবুকে লিখেছেন, “আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে ধোঁয়া, আমি ভেতরে আটকা আছি, আমাকে মেরে ফেলছ।”

অন্য সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমান জানান, আগুন লাগার পর অনেকেই ছাদে উঠে নিরাপদ স্থান খুঁজছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪