| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনির আখড়া ও যাত্রাবাড়ীতে অবরোধ, যাত্রীদের ভোগান্তি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০২:৩২:১৫:পূর্বাহ্ন  |  ১০৯৭৫৫৯ বার পঠিত
শনির আখড়া ও যাত্রাবাড়ীতে অবরোধ, যাত্রীদের ভোগান্তি

সিনিয়র রিপোর্টার: ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ছাত্র-জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনি আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত সড়ক অবরোধ করে। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ঢাকা উভয়মুখী যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন দীর্ঘ সময় ধরে আটকা পড়ে। সায়দাবাদ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পৌঁছাতে যাত্রীদের দুই থেকে তিন ঘণ্টা সময় লাগছে, যেখানে স্বাভাবিক সময়ে মাত্র কয়েক মিনিট লাগে।

অবরোধের কারণে আশপাশের অভ্যন্তরীণ সড়কেও যানজট বাড়েছে। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে অবরোধকারীরা সড়ক না ছাড়া পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ ফেরানো সম্ভব নয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪