সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঘটনার সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধরা বাসভবনের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে তিন-চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় একজন পুলিশ সদস্য ও একজন শিক্ষার্থী আহত হন এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ কমিশনার হাসিব আজিজ জানান, পরিস্থিতি এখনও কিছুটা থমথমে রয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং আশপাশে অবস্থানরত বিক্ষুব্ধদের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোট ১২ জনকে আটক করা হয়েছে।