| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুয়েট শিক্ষার্থীদের যোগে শাহবাগে ছাত্র-জনতার আন্দোলন আরও তীব্র

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০৩:৪৩:৩১:পূর্বাহ্ন  |  ১১০৪৪৬৩ বার পঠিত
বুয়েট শিক্ষার্থীদের যোগে শাহবাগে ছাত্র-জনতার আন্দোলন আরও তীব্র

সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত গভীর পর্যন্ত উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ এলাকা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

রাত ১টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল শাহবাগ মোড়ে এসে যোগ দেয়। এর ফলে আন্দোলনের ব্যাপকতা আরও বৃদ্ধি পায় এবং মধ্যরাত থেকে শাহবাগ এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’সহ প্রতিবাদী স্লোগান দেন। কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ প্রদর্শন করা হয়।

অন্দোলনকারীরা দাবি করেন, হাদির মৃত্যুর বিষয়ে এখনও স্পষ্ট কোনো জবাবদিহি দেওয়া হয়নি। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪