| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহে আগুন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০৪:০৮:৫৮:পূর্বাহ্ন  |  ৩৬৭৫৮২ বার পঠিত
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহে আগুন

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত দিপু চন্দ্র দাস ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার একজন শ্রমিক এবং জেলার তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগে উত্তেজিত জনতা দিপু চন্দ্র দাসকে গুরুতর আহত করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে যান, সেখানে মরদেহে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়।

ভালুকা মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪