| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০৪:৪০:৩৩:পূর্বাহ্ন  |  ১১১৫৬১৪ বার পঠিত
ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা

স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১টার দিকে বিক্ষুব্ধ জনতা ভবনে প্রবেশ করে ভাঙচুর চালায় ও ভবনের বাইরে আগুন লাগানোর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধানমন্ডি মডেল থানার ডিউটি অফিসার মিঠুন সিংহ জানান, বিক্ষুব্ধ জনতা ছায়ানট ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এবং পুলিশ সেখানে অবস্থান করছে। এর আগে রাত পৌনে ১২টার দিকে প্রথম আলো অফিসে, পরে ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে ডেইলি স্টারের ছাদে আটকা পড়েন বেশ কয়েকজন সাংবাদিক। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবি কাজ করেছেন।

ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। চট্টগ্রামেও একই ধরনের হামলার ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। হাদির ইনকিলাব মঞ্চের পেজ থেকেও সহিংসতা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪