| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির স্মরণে আরেক দফা আগুন ও ধ্বংস, ধানমন্ডি-৩২

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০৪:৫৩:৫৪:পূর্বাহ্ন  |  ১১০৮৩৫১ বার পঠিত
হাদির স্মরণে আরেক দফা আগুন ও ধ্বংস, ধানমন্ডি-৩২

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীতে তীব্র বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত থেকে এই আন্দোলন রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

রাত ১২টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। সরেজমিনে দেখা যায়, বিক্ষুব্ধরা আশপাশে আগুন জ্বালিয়ে বাড়ি ঘেরাও করে এবং ভবনের একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুর করে। এসময় তারা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও’, ‘হাদীর রক্ত বৃথা যেতে দেব না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’—সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ছাত্র-জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরপর আন্দোলন রামপুরা, মিরপুর ও কারওয়ান বাজারসহ রাজধানীর অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও নথিপত্রে অগ্নিসংযোগ করা হয়, পরে ডেইলি স্টার অফিসেও আগুন দেওয়া হয়।

শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় ঢাকার পুরানা পল্টনে চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল (২০ ডিসেম্বর) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪