বান্দরবন প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বান্দরবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিংয়ের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে বান্দরবান সদরের রাজার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ১২টার দিকে ট্রাফিক মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন আন্দোলনকারীরা। পরে মিছিলটি রাজার মাঠ এলাকায় গেলে একপর্যায়ে বাসভবনে অগ্নিসংযোগ করা হয়।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি