| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রংপুরে, লাঙ্গল প্রতীক ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০৫:৫৬:৪২:পূর্বাহ্ন  |  ৩৪৯৩১১ বার পঠিত
হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রংপুরে, লাঙ্গল প্রতীক ভাঙচুর

রংপুর প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন জুলাই আন্দোলনকারী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পার্ক মোড়, শহীদ আবু সাঈদ চত্বর, মডার্ন মোড় ও লালবাগ ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হাদি হত্যার দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্যে গুলি করে হাদিকে হত্যা করা একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আন্দোলন আরও জোরদার হবে।

প্রতিবাদ শেষে ফেরার পথে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরীর খামার এলাকার মেয়র মোড়ে লাঙ্গল প্রতীক ভাঙচুর করে। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে, হাদির মৃত্যুর প্রতিবাদে রাতে নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় ছাত্রসমাজের উদ্যোগে এবং কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃতে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে তিনি মারা যান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪