| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ মির্জা ফখরুলের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৩:২৭:২৬:অপরাহ্ন  |  ৩৮৪৭৮৭ বার পঠিত
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে তাঁর প্রতিনিধি ও পরিবারের সদস্যরা এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঠাকুরগাঁও-১ আসন দীর্ঘদিন ধরেই মির্জা ফখরুলের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। তাঁর মনোনয়নপত্র সংগ্রহের খবরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মনোনয়ন ফরম সংগ্রহের পর নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, ‘দেশ ও দলের ক্রান্তিলগ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঠাকুরগাঁও-১ আসনে তাঁর জনপ্রিয়তা ও প্রভাব প্রশ্নাতীত। আমরা বিশ্বাস করি, সাধারণ ভোটাররা আবারও তাঁর ওপর আস্থা রাখবেন এবং বিপুল ভোটে তাঁকে জয়ী করবেন।’

এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল। ওই তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে নিজের নাম নিজেই ঘোষণা করেন তিনি।

নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ঘনিয়ে আসায় ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, মহাসচিবের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪