| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৩:৩৩:০৪:অপরাহ্ন  |  ১০৮২৬৪৪ বার পঠিত
কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধুনাইল এলাকায় একটি ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

নিহত হেলাল উদ্দিন শেখ (৪৫) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদাইকান্দি এলাকার চাঁদ মিয়া শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোহনপুর এলাকায় ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে বিকেলে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন, তখনই দুর্ঘটনার শিকার হন।

এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুব জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক শনাক্ত ও আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪