| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন আইজিপি বাহারুল আলম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৩:৪১:২৭:অপরাহ্ন  |  ৩৬৫৮৯১ বার পঠিত
প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন আইজিপি বাহারুল আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে তিনি প্রথম আলোর ভবনে পৌঁছান। পরিদর্শনকালে আইজিপি আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নেন। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ শুরু হয়। এর প্রভাবে কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে, ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় তিনি মারা যান।

ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ হাদির মরদেহ শুক্রবার সিঙ্গাপুর থেকে বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইট সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ছাড়বে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪