| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৪:১১:০৬:অপরাহ্ন  |  ১১০৬৬০৭ বার পঠিত
সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: কয়েকটি বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত সহিংসতার বিরুদ্ধে সকল নাগরিককে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার(১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সরকার সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের সব ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। বিশৃঙ্খলা ও সহিংসতাকে পুঁজি করে শান্তিপূর্ণ অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টা সরকার কঠোরভাবে প্রতিহত করবে।

সরকার জানায়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক প্রক্রিয়া নয়; এগুলো একটি গুরুত্বপূর্ণ জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগ ও স্মৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ-এর সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করে বলা হয়, সাম্প্রতিক সহিংসতায় সংবাদকর্মীরা যে সন্ত্রাস ও ভয়ভীতির শিকার হয়েছেন, সে জন্য সরকার গভীরভাবে দুঃখ প্রকাশ করছে। সাংবাদিকদের ওপর হামলাকে সত্য ও স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা উল্লেখ করে সরকার জড়িতদের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার করে।

এ ছাড়া ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকার বলেছে, নতুন বাংলাদেশে এ ধরনের সাম্প্রদায়িক ও সহিংস অপরাধের কোনো স্থান নেই। ঘটনার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিবৃতির শেষাংশে সরকার সকল নাগরিককে সহিংসতা, উসকানি ও ঘৃণা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে বলে, দায়িত্বশীল আচরণ ও শান্তিপূর্ণ প্রতিরোধের মাধ্যমেই শহীদ শরিফ ওসমান হাদির প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন সম্ভব।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪