| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যার বিচারের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৪:২৩:০৫:অপরাহ্ন  |  ৩৪১০৭২ বার পঠিত
হাদি হত্যার বিচারের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ শীর্ষক ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু করে।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন– “আমি কে তুমি কে, হাদি, হাদি”, “আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নেই”, “ফ্যাসিবাদের ঠিকনা এই বাংলায় হবে না”, “আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো”। একই সময় খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও জুমার নামাজের পর হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে।

এর আগে, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আরও উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল (SGH) পাঠানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছার পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভের সূচনা হয়। আজ জুমার নামাজ শেষে রাজধানীর সব মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে। ইনকিলাব মঞ্চ জানায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে বিকেল ৩:৫০ মিনিটে মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬:০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪