সিরাজগঞ্জ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিপ্লবী ছাত্র ঐক্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামিসহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এরপর সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তা প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অতিদ্রুত জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এ সময় বিক্ষোভ মিছিলে ভারতীয় আধিপত্যবাদ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/এসএন